1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ডার্বিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৪৭ Time View

ওডিয়োন ইগহালোর জোড়া গোলে ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়েছে ওলে গানারের শিষ্যরা।

প্রাইড পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত ডার্বি। কিন্তু ১০ মিনিটের মাথায় লোউই সিবলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ১৮ মিনিটে ওয়েন রুনির দারুণ একটি ফ্রি-কিক শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ম্যানইউর গোলরক্ষক সার্জিও রোমেরো।

এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় রেড ডেভিলসরা। ৩৩ মিনিটে দলকে এগিয়ে নেন ম্যানইউর লুক শো। তার বাম পায়ের নেওয়া শট জালের ঠিকানা খুঁজে পায়।

৪১ মিনিটে ব্যবধান আরো বাড়ায় ম্যানইউ। পেনাল্টি বক্সের মাঝখান থেকে বাম পায়ের শটে বল জালে পাঠান ইগহালো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা।

বিরতির পর ৬৬ মিনিটে হুয়ান মাতার শট ফিরিয়ে দেন ডার্বি গোলরক্ষক। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা।

৭০ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে ব্যবধান বাড়ায় ম্যানইউ। পেনাল্টি বক্সের মাঝখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইগহালো বল পেয়ে যান। বাম পায়ের জোড়ালো শটে লক্ষ্য ভেদ করেন তিনি।

এরপর বাকিটা সময় অক্রমণ চালিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানউই। ফলে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গানারের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ