1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

করোনাভাইরাস চলে এলেও আশঙ্কার কিছু নেই : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪২ Time View

করোনাভাইরাস মোকাবেলার প্রস্তুতি হিসেবে দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক তিনটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার বিকেলে রাজধানীর মহাখালীস্থ নিপসম এর পুনসজ্জিত অডিটোরিয়াম ও নবনির্মিত ব্যায়ামাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস মোকাবেলার প্রস্তুতি হিসেবে ডাক্তার নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত রাখা, সার্বক্ষণিক হটলাইন খোলা রাখার ব্যাবস্থার পাশাপাশি দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক তিনটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও আন্তঃমন্ত্রণালয়ের ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবসহ এডিবি, বিশ্ব ব্যাংক, ইউনিসেফ, ইউএসএইডসহ ৩১ সদস্যবিশিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ কমিটি করে দেওয়া হয়েছে। সুতরাং দেশে কোনো কারণে করোনাভাইরাস চলে এলেও আশঙ্কার কোনো কারণ নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি দেশে প্রবেশ করেছে। আমাদের দেশেও এই ভাইরাসটি চলে আসতে পারে। যদি ভাইরাসটি চলেও আসে তার জন্য স্বাস্থ্যখাতের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। দেশের সকল বন্দরে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল আজিজ, নিপসম-এর পরিচালক ডা. বায়োজীদ খুরশীদ রিয়াজ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ