1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ডেথ ওভারে ব্যাটিং-বোলিং নিয়ে চিন্তায় সালমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩০ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও, আজ নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে দুর্দান্ত এক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয় টুর্নামেন্টের মূল পর্ব শুরুর আগে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তবে ঠিকই কপালে চিন্তার ভাঁজ রয়েছে। ডেথ ওভার নিয়ে। ইনিংসের শেষ দিকে, ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি চান সালমা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সালমা বলেন, ‘ভালোভাবে টুর্নামেন্ট শুরু করতে এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলবে।ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট, কিন্তু শেষ পাঁচ ওভারে আমাদের সমস্যায় পড়তে হয়েছে। আমাদের রান-রেটও খুব ভালো ছিল না। তাই এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বোলিংয়ের সময়ে আমরা ডেথ ওভারে ভালোভাবে ইয়র্কার লেংথে বল করতে পারিনি।’

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে এমন ম্যাচ দলকে নতুনভাবে গুছিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করেন সালমা, ‘বিশ্বকাপের আগে এমন ম্যাচ নিজেদেরকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার ও ভাবার সুযোগ করে দিয়েছে।’

আগামীকাল থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী সোমবার পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ