1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে ক্যানভাসে প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

ভাষা হোক প্রতিবাদের। ভাষা হোক পরিবর্তনের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস ফেব্রুয়ারি। এই মাসেই ২১ জন চিত্রশিল্পীর প্রয়াস ‘ইমপ্রেশন অব নেচার’। বৈশ্বিক উষ্ণতার প্রতিবাদে প্রকৃতিকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা থেকে শুরু হচ্ছে এই যৌথ প্রদর্শনী।

ফ্রিল্যান্স আর্টিস্ট, ছাত্র-ছাত্রীদের আর্ট গ্রুপ ‘আউটডোর কমিউনিটি’-এর আয়োজনে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রকৃতিপ্রেমীরা আসতে পারেন এই প্রদর্শনী দেখতে।

তথাকথিত শিল্প ভাবনা নয়, এই অন্যভাবে ভাবতেই ‘প্রকৃতি’কে করা হয়েছে এই আয়োজনের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ম্যাগনাম ম্যানেজমেন্ট কনসাল্টিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিনেব জীনাত লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারি অধ্যাপক এবং যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল রিসার্চার মিস. তাসলিমা ইয়াসমিন এবং গ্রীন সেভার্সের ফাউন্ডার ও নগর কৃষক আহসান রনি।

‘পৃথিবীজুড়ে প্রকৃতির ওপর যে ধ্বংসতাণ্ডব চলছে, তাতে প্রকৃতি হারিয়ে ফেলছে তার যৌবন, হারাচ্ছে নিজস্ব রং। মানুষের সৃষ্ট ভুলের মাশুল হয়ে পুরো পৃথিবীতে প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগ। মানুষ আজ ভুলতে বসেছে যে, তারা প্রকৃতিরই অংশ। এই অসচেতনতা আমাদের জন্যে যেমন ক্ষতিকর তেমনি আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও হুমকিস্বরূপ। পরবর্তী প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি আমরা? প্রকৃতিকে ধ্বংস করে আমরা কি বাঁচতে পারবো? আমাদের ক্যানভাস ও ক্যানভাসে আঁকা স্থির ভাষাগুলোর মতো প্রকৃতি যেন তার রং হারিয়ে না ফেলে; অস্থির মানুষের দানবীয় কর্মকান্ডের আঘাতে প্রকৃতি যেন আরও ক্ষত-বিক্ষত না হয়-এই কারণে প্রকৃতির বিরূদ্ধে চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাতেই আমাদের ক্যানভাসে সাদা-কালোর মিশেল। অনন্তযৌবনা প্রকৃতি আবার নব রঙে রঙীন হয়ে উঠুক-এই আমাদের চাওয়া। এর জন্য আমাদের সকলের প্রয়োজন একটু সচেতনতার, একটু ভালবাসার, একটু প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতার।’ -এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক ‘আউটডোর কমিউনিটি’।

যৌথ প্রদর্শনীর ২১ জন প্রতিবাদী শিল্পী হচ্ছেন আজমল হোসেন, দীপ্র বণিক, হেলাল শাহ, খাদিজাতুন নোমানী, খিং সাই মারমা, লিজা শরিফা, মধুবন্তী রায়া, মানিক বণিক, মারজান কবির, মহসিন কবির হিমালয়, মৃণাল বণিক, নুসরাত জাহান তিতলী, প্রীতম মজুমদার, প্রদীপ সাহা, রাজিব মাহবুব, শক্তিমোহিত সুবীর, সীমা মণ্ডল, সাজিয়া রহমান সন্ধ্যা, শক্তি নোমান, তানজিমা তাবাচ্ছুম এশা, তারিকুল ইসলাম হিরক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ