1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

নেইমারের অনিশ্চয়তা কাটছে না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬১ Time View

গত ১ ফেব্রুয়ারি মোঁপেলিয়ের বিপক্ষে লিগ ম্যাচে চোট পেলেও খেলা চালিয়ে যান নেইমার। এরপর ক্রমে তার চোটের বিষয়টি স্পষ্ট হয়। এই ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করা হয় দুই দিন পর।

পিএসজির পক্ষ থেকে ২৮ বছর বয়সী নেইমার লিগ ওয়ানে আমিয়াঁর বিপক্ষে খেলছেন না এটা নিশ্চিত করা হয়েছে।

তবে এখনই নয়, চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কোচ।

দলটির কোচ টমাস টুখেল এ বিষয়ে বলেন, ‘নেইমারকে নিয়ে আমিয়াঁর বিপক্ষে আমরা ঝুঁকি নিচ্ছি না, এটা নিশ্চিত। আমাদের শক্তিশালী একটা দল আছে। তাই যদি সামান্য দ্বিধাও থাকে তাহলে আমরা ঝুঁকি নেব না।’

ফরাসি চ্যাম্পিয়নরা ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে খেলবে। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই বুধবার দিজোঁকে ৬-১ গোলে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে ওঠে পিএসজি। সেই খেলাতেও অনিশ্চিত নেইমার। যদিও তিনি এখন দলের সঙ্গে অনুশীলন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ