1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

এদের সবার বয়স উনিশের বেশি : বিষেণ সিং বেদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৯ Time View

উপমহাদেশে বয়স ভাঁড়িয়ে খেলা বহু পুরাতন ইস্যু। বাংলাদেশে তো প্রতিটি মানুষেরই দুটি জন্মদিন- একটি আসল আরেকটি সার্টিফিকেটের। পাকিস্তানের শহিদ আফ্রিদি তো ৫ বছর কমিয়ে পুরো ক্যারিয়ার শেষ করেছেন! ইদানিং এই বিষয়টি নিয়ে খুব কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত রবিবার ভারতকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় স্পিনার বিষেণ সিং বেদি।

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বয়স আসলেই উনিশের নিচে কিনা এই বিতর্ক পুরনো। বাংলাদেশ আর ভারত দুই দলের ক্রিকেটারদেরই বয়স বেশি উল্লেখ করে বেদি বলেছেন, ‘ভারত, পাকিস্তান, বাংলাদেশ-এশিয়ার যেসব দেশ সেমিতে উঠেছে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের বয়স উনিশের বেশি। আপনি এক মাইল দূরে দাঁড়িয়ে থেকেও এটা বুঝতে পারবেন। কয়েক বছর আগে রাহুল দ্রাবিড় বয়স বাড়িয়ে খেলানো নিয়ে প্রশ্ন তুলেছিল। আমাদের হয়েছেটা কী? আমি অনেক হতাশ।’

শুধু বয়স নয়, ম্যাচের শেষে মাঠের ভেতর যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই দলের ক্রিকেটাররা, তারও কঠোর সমালোচনা করেছেন বেদি। এজন্য অবশ্য দুই দলের পাঁচ ক্রিকেটার আইসিসি থেকে কঠোর শাস্তিও পেয়েছেন। বেদি বলেন, ‘দেখুন, বাংলাদেশ যা করেছে, সেটা তাদের সমস্যা। আমাদের ছেলেরা যা করেছে, সেটা আমাদের সমস্যা। কোনোভাবেই এমন ব্যবহারের কোনো যুক্তি থাকতে পারে না। তাদের ব্যবহার ছিল অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ