1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

জানুয়ারিতে ৫৩১ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৭, আহত ১১৪১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

চলতি বছরের জানুয়ারি মাসে ৫৩১টি সড়ক দুর্ঘটনায় ৫৪৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে এক হাজার ১৪১ জন। গতকাল সোমবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গণমাধ্যমকে এই তথ্য জানায়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার হার ৩ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। মোট সড়ক দুর্ঘটনার ৪১ দশমিক ৬১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৯ শতাংশ জাতীয় মহাসড়কে এবং ২১ দশমিক ২৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

এর মধ্যে ঢাকা মহানগরে হয়েছে ৪ দশমিক ৭০ শতাংশ, চট্টগ্রাম মহানগরে ২ দশমিক ৪৪ শতাংশ এবং শূন্য দশমিক ৯৪ শতাংশ লেভেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতি আরো জানায়, জানুয়ারি মাসে ৪৩টি রেল দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৩০ জন।

জানুয়ারিতে সড়কে ১৭ দশমিক ৭৯ শতাংশ বাস, ২৫ দশমিক ৩৬ শতাংশ ট্রাক ও কাভার্ড ভ্যান, ৫ দশমিক ৯৭ শতাংশ কার-জিপ ও মাইক্রোবাস, ৯ দশমিক ১৬ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২০ দশমিক ৩১ শতাংশ মোটরসাইকেল, ৯ দশমিক ১৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজি বাইক, ১২ দশমিক ২১ শতাংশ নছিমন-করিমন ও লেগুনা দুর্ঘটনার কবলে পড়ে।

এর মধ্যে গাড়িচাপা দেওয়ার ঘটনা ঘটেছে ৫৯ দশমিক ১৩ শতাংশ, মুখোমুখি সংঘর্ষ ১৮ দশমিক ০৭ শতাংশ, খাদে পড়ে গেছে ১৭ দশমিক ৭০ শতাংশ, চাকায় ওড়না পেঁচিয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ, ট্রেনের ধাক্কায় শূন্য দশমিক ৯৪ শতাংশ এবং অন্যান্য কারণে ৩ দশমিক ৩৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ