1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

নেইমারকে ছাড়াই ২-১ গোলে জিতল পিএসজি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৭৫ Time View

চোটাক্রান্ত নেইমারকে ছাড়াই নঁতকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগুল পিএসজি। গতকাল মঙ্গলবার রাতে লিগ ওয়ানের ম্যাচে আনহেল দি মারিয়ার নৈপুণ্যে ২-১ গোলে জিতেছে ক্লাবটি।

এদিন ম্যাচের ২৯তম মিনিটে গোছানো আক্রমণে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কিলিয়ান এমবাপের কাটব্যাক পেয়ে শট নেন আনহেল দি মারিয়া। কিন্তু মাউরো ইকার্দির পায়ে লেগে বল জালে জড়ায়। ফলে গোলটি যোগ হয় ইকার্দির নামেই।

চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে ধারে আসা আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের লিগ ওয়ানে গোল হলো ১০টি।

এরপরে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টমাস টুখেলের শিষ্যরা।

বিরতির পর ৫৭তম মিনিটে টিলো কেরারের গোলে ব্যবধান বাড়ায় পিএসজি। এ গোলেও জড়িয়ে থাকে দি মারিয়ার নাম। আর্জেন্টাইন মিডফিল্ডারের কর্নারে হেডে ঠিকানা খুঁজে নেন জার্মান ডিফেন্ডার কেরার।

অবশ্য ৬৮তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান কমান মোজেজ সিমোন। দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

এ জয়ের পর ২৩ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো পিএসজির। আর এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ