1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

বাংলাদেশের সাথে চুক্তি করলো ‘স্ক্রিল লিমিটেড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

গ্লোবাল পেমেন্ট সার্ভিস যুক্তরাজ্যের স্ক্রিল লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড এবং হোমপে আজ ইংল্যান্ডের লন্ডনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সহযোগিতা চুক্তির ফলে প্রবাসিরা স্ক্রিল মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে স্বল্প ব্যয়ে দ্রুততম সময়ে বাংলাদেশে অর্থ প্রেরণ, দেশ থেকে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ইউরোপ থেকে সরাসরি কেনাকাটা করা এবং দেশের যেসব তরুণ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তারা সম্পুর্ণ বৈধভাবে স্বল্প খরচে তাদের পারিশ্রমিক নিতে পারবেন।

আজ লন্ডনে স্ক্রিল লিমিটেড এর অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্ক্রিল লিমিটেড স্ক্রিলের প্রধান নির্বাহী লরেনজো পেলেগ্রিনো এবং সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আবদুল ওয়াহাব এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই সার্ভিসের প্রযুক্তিগত সহায়তাকারি প্রতিষ্ঠান হোম পে’র কর্মকর্তারা, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনীম এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্ক্রিলের প্রধান নির্বাহী লরেনজো পেলেগ্রিনো বলেছেন, ‘স্ক্রিলের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। স্ক্রিল ব্যবহার করে বাংলাদেশিদের বৈশ্বিক ডিজিটাল বাজারে অংশ নিতে সহায়তা করার জন্য আমরা উদগ্রীব। আশাকরি শিগগিরই আমরা বাংলাদেশে এই কার্যক্রম শুরু করতে পারবো।’

বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে, বিশেষত যারা অনলাইনে কাজ করে তাদের বিশ্ববাজারে অংশ নিতে সহায়তা করার জন্য এটি ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের দৃষ্টিভঙ্গির পক্ষে আরও একটি বড় পদক্ষেপ। এটি ডিজিটাল বাংলাদেশ- এর অব্যাহত অগ্রগতির একটি অংশ। বাংলাদেশের যুবসমাজ, ফ্রিল্যান্সার এবং অন্যান্য নাগরিককে অনলাইনে বৈশ্বিক অর্থ আদান প্রদান এবং অনলাইন বাজার ব্যবস্থা এবং মার্চেন্ট ইকোসিস্টেমগুলির সাথে সংযুক্ত করবে এই সার্ভিস।’

সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আবদুল ওয়াহাব বলেছেন সোনালী ব্যাংকের জন্য এটি বড় অর্জন। এই সার্ভিস চালু হলে সোনালী ব্যাংক বিশ্বব্যাপী অনলাইনে অর্থ আদান প্রদান, বহির্বিশ্ব থেকে অনলাইনে কেনাকাটার তরুণ প্রজন্মের চাহিদাকে পূর্ণ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ