1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আরো বেশি ভোট আশা করেছিলাম’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন।

জানা গেছে, সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন ওবায়দুল কাদের। এ সময় সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলাপ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের এত জনসমর্থন, সেখানে আরো বেশি ভোট আশা করেছিলাম। এজন্য প্রধানমন্ত্রী দেশে ফিরলে দলের ওয়ার্কিং কমিটির সভা ডাকা হবে। সেখানে সাংগঠনিক বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে।

ওবায়দুল কাদের মনে করেন এসএসসি পরীক্ষা, তিনদিনের ছুটি এবং আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য কিছুটা হলেও দায়ী। তবে সব মিলিয়ে ভালো নির্বাচন হয়েছে বলে মনে করেন তিনি।

এর আগে চার দিন চিকিৎসাধীন থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ছাড়া পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সরাসরি চলে আসেন সচিবালয়ে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের। এ সময়ও তাঁর বাম হাতে ক্যানুলা লাগানো ছিল।

হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে ৩১ জানুয়ারি ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ