1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

প্রস্তুতি ছাড়া নামকাওয়াস্তে টেস্ট খেলতে রাজী নন ডমিঙ্গো

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩২ Time View

শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এজন্য আগামীকাল মঙ্গলবার দেশ ছাড়বে জাতীয় দল। টেস্ট খেলার আগে বাংলাদেশ মাত্র দুই দিন অনুশীলনের সময় পাচ্ছে! সেইসঙ্গে রয়েছে লম্বা সফরের ধকল। এবার আর ভাড়া করা বিমানে পাকিস্তান যাচ্ছে না ক্রিকেটাররা। তাই এত কম সময়ের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে প্রস্তুত নন বলে জানান বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো।

পাকিস্তান সফরের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘এটি মোটেও আদর্শ প্রস্তুতি নয়। আপনি সব সময় চাইবেন, টেস্ট খেলার অন্তত ৭ থেকে ৮ দিন আগে ওই শহরে পৌঁছাতে। সেখানে গিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন এবং অন্তত কয়েকদিন অনুশীলনও করবেন। আমরা এবারও যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি না। কিন্তু আমাদের কিছু করার নেই। ছেলেদের ওখানে গিয়ে অনুশীলন করেই মাঠে নামতে হবে। আমরা সেখানে বুধবার সকালে পৌঁছব। বৃহস্পতিবার অনুশীলন করব এবং শুক্রবার থেকে টেস্ট খেলব। তাই এটি মোটেও ভালো প্রস্তুতি নয়।’

তারপরও পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের লক্ষ্য ডমিঙ্গোর, ‘আমরা টেস্টে খুব ভালো খেলিনা। এখন পাকিস্তান যাওয়ার আগে যদি আমরা চিন্তা করি আমরা টেস্ট জিততে পারব না, তাহলে আমাদের এখানেই থেকে যাওয়া ভালো। অবশ্যই আমরা জিততে পারি। আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা ভারতের ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারব। পাকিস্তানকে চাপে রাখতে পারব। তবে কাজটি কঠিন। তারা খুবই শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমরা জানি, খারাপ দিনে যেকোন কিছুই হতে পারে। এজন্য আমাদের ভালো একটি দিন প্রয়োজন এবং তাদের একটি খারাপ দিনের প্রত্যাশায় থাকতে হবে।’

বিদেশের মাটিতে টেস্ট জয়ের জন্য মরিয়া বাংলাদেশ কোচ ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমাদের টেস্ট জিততে হবে এবং সেটি বাংলাদেশের বাইরে। আমরা যদি বাস্তববাদী হই, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় পাওয়াটা খারাপ কিছু হবে না। টেস্টে আমাদের র‌্যাংকিং দশ। কিন্তু আমরা বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে চাই। যদি সেটি করা যায়, তবে দল অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে দল। বিদেশের মাটিতে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

দেশের মন্থর উইকেটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ খেলে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। কিন্তু রাওয়ালপিন্ডির উইকেট অনেক বেশি দ্রুত ও বাউন্সি হবে বলে মনে করেন ডমিঙ্গো। তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেন তিনি, ‘এখানে যে উইকেটে খেলছে সেখানে গতি নেই। নেই বাউন্সও। আমি নিশ্চিত করে বলতে পারি রাওয়ালপিন্ডির উইকেটে গতি ও বাউন্স থাকবে। এটা আমাদের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জিং হবে। নিল ম্যাকেঞ্জির সাথে তারা টেকনিক্যাল বিষয়ে নিয়ে কাজ করেছে। অবশ্যই কিছু খেলোয়াড় ভারতের বিপক্ষে বাজে পারফরমেন্সের বৃত্ত হয়ে আসার চেষ্টা করবে। এজন্য ব্যাট হাতে আমাদের আরও ধৈর্য্যশীল হতে হবে এবং কন্ডিশন ভালো না হলেও বড় স্কোর করার উপায় বের করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ