1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ভোটার ছাড়া কেউ কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করলে গ্রেপ্তার: ডিএমপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

ভোটার ছাড়া কেউ কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করলে গ্রেপ্তার করবে পুলিশ। তাই ভোটের কাজে আসা বহিরাগত নেতাকর্মীদের শহর ছাড়তে বলেছেন ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।

আগামীকাল সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি করপোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই স্বার্থেই ভোটকেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি গ্রহণযোগ্য হবে না। তাদেরকে আটক করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। র‍্যাব টহল টিমও মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়ে কাজ করবে।’

এদিকে, দেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নগরীতে বহিরাগতদের আনার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। নির্বাচন ঘিরে নগর জুড়ে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। র‍্যাব-পুলিশের পাশাপাশি মাঠে আছে বিজিবিও। দুই সিটিতে এবারই প্রথম পূর্ণাঙ্গ ইভিএমে ভোট হচ্ছে।

প্রার্থীরা আশা করছেন ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ