1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলাতৈল গ্রামের ফোরকান আলীর ছেলে আল-আমিন এবং নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কাঁচিকাটা গ্রামের কামাল মিয়ার ছেলে কাউসার মিয়া।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের আইন কর্মকর্তা হাসিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সবাই জেদ্দায় ইয়ামামা কম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাদের লাশ বাদশাহ আবদুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নিহত শাকিল মিয়ার চাচাতো ভাই রাসেল জানান, মঙ্গলবার রাত ১টার দিকে তারা কাজে যান। কাজ শেষে বুধবার দুপুর ১২টায় বাসায় ফেরার মুহূর্তে তাদের গাড়িতে ধাক্কা দেয় একটি লরি। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাদের লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সিলর আমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ