1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

নৌকা দেবে সুন্দর, সচল ও আধুনিক ঢাকা : আতিকুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৫৬ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নৌকার গিয়ার একটাই সেটা হলো ফ্রন্টগিয়ার, ফ্রন্টগিয়ার মানেই উন্নয়নের গিয়ার। নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে উন্নয়ন। নৌকা দেবে সুন্দর, সচল, আধুনিক ঢাকা। আগামী ১ ফেব্রুয়ারি যত বেশি মানুষ ভোট দিতে আসবে, নৌকার জয় তত বেশি হবে ইনশাআল্লাহ।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই অপরিকল্পিত শহরে যেমন আছে যানজট, জলজট, মশার উপদ্রব, বায়ুদুষণসহ নানা চ্যালেঞ্জ। তবুও আমাদের শুরুটা করতে হবে, তাহলে শেষ কিন্তু হবেই। চ্যালেঞ্জ নেওয়ার জন্য কিন্তু নৌকার প্রার্থী হয়ে নাগরিকদের সামনে আমি এসেছি।

এর আগের মেয়াদের ৯ মাসের দায়িত্বপালনের সময়ের একটি ঘটনার বর্ণনা তুলে ধরে তিনি বলেন, আমি একদিন সিটি করপোরেশনের এক মিটিংয়ে বলেছিলাম, হোল্ডিং ট্যাক্স মানুষ বাসায় বসে অনলাইনের মাধ্যমেই দিতে পারবেন। কিন্তু এক কর্মকর্তা বলেছিলেন, স্যার তা সম্ভব না। তখনই আমার সন্দেহ জাগে। আমি তার ফাইল খুঁজে বের করি। তখন আমি জানতে পারি, তিনি একটি বড় রাজনৈতিক দলের নেতা। আরো খবর নিয়ে জানতে পারি, ঢাকায় তার আট থেকে দশটি বাড়ি আছে। পরে তার ফাইল দেখে জানতে পারি আয়ের উৎস। হোল্ডিং ট্যাক্সের যে টাকা আসে, অর্ধেক টাকা নিজের পকেটে নিয়ে বাকি অর্ধেক সরকারি কোষাগারে দিতেন তিনি।

তিনি বলেন, গতকাল এখানে (প্রেস ক্লাবে) আমার প্রতিদ্বন্দ্বীরা এসেছিলেন। আগামীকাল হয়তো অন্য কেউ আসবেন। আজ আমি এসেছি। একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে আশা করছি।

এ সময় তিনি ১ ফেব্রুয়ারি সকল ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবজারভার সম্পাদক ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানটি আয়োজন করেন দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ