1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

ইরানের সঙ্গে আলোচনায় বসলেও তেহরানের ওপর থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানান।

এর আগে গত শুক্রবার জার্মান সংবাদমাধ্যম দার স্পাইজেলকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ইরান। এরপরই মার্কিন প্রেসিডেন্ট টুইট করে জানান নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র।

২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তেহরানের ওপর সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। শনিবার টুইট বার্তায় ট্রাম্প জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনা চায়, এর জন্য নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। না, ধন্যবাদ।

ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। চলতি মাসের প্রথম দিকে বাগদাদে ইরানের কুদস বাহিনীর প্রধান সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ