1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্পডেস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে।

আইজিপি আজ রবিবার সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, গতবছর পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দুই কোটি সেবা প্রত্যাশী কল করেছেন। এরমধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। পুলিশ ব্যারাকের উন্নয়ন হচ্ছে। এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেয়া হবে।

এরআগে আইজিপি পুলিশ লাইনস মাঠে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।
সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, ডিআইজি মো. কামরুল আহসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ