1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠের হেলিপ্যাডে অবতরণ করে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি।

টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর মাজার কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা পৌঁছালে তাঁদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আজ টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম সভা হওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল পতাকা ও তোরণ দিয়ে টুঙ্গিপাড়াকে সুশোভিত করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও রঙের কাজ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ