1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য আত্মাহত্যা করেছেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের বহরা রসুলপুরে।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক। শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকায় বাসিন্দা।
কুদ্দুস ফেসবুকে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। ‘
ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ