1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে : আইজিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত চমৎকার, সুন্দর পরিবেশ বজায় রয়েছে। ভোটের দিনেও উৎসবমুখর, সুন্দর ও চমৎকার একটি পরিবেশ থাকবে।

তিনি আজ বুধবার সন্ধ্যায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আইজিপি বলেন, এ পর্যন্ত উৎসবমুখর এবং সুন্দর একটি পরিবেশ রয়েছে। প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। আশা করছি ভোটের আর যে কয়দিন আছে এই ক’দিন উৎসবমুখর, সুন্দর ও চমৎকার একটি পরিবেশ বজায় থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উল্লেখ করার মতো কোন ঘটনা এ পর্যন্ত নেই। পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছেন ভোটারদের আস্থা এবং বিশ্বাস রাখার জন্য। শেষ সময় পর্যন্ত তা বজায় রাখবো।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম এবং অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআইয়ের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ