1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

৩ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির (শনিবার) পরিবর্তে ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বিভিন্ন মহল থেকে দাবি ওঠার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে নেওয়ার কারণে আমরা পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

পরীক্ষার নতুন সময়সূচি রোববার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশ করবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি বোর্ডে গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন। এবছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নেবে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে ঢাকা সিটি ভোট পিছিয়ে যাওয়ার কারণে পরীক্ষাও পেছানো হলো দুই দিন।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন, দাখিলে দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে অংশ নেবে এক লাখ ৩১ হাজার ২৮৫ শিক্ষার্থী। এবছর নিয়মিত পরীক্ষার্থী ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী তিন লাখ ৬১ হাজার ৩২৫ জন। বিশেষ পরীক্ষার্থী (১-৪ বিষয়ে) দুই লাখ ৮২ হাজার ৫৯৮ জন।

এবার মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২টি প্রতিষ্ঠান ও ১৫টি কেন্দ্র বেড়েছে।

২০১৯ সালে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিলো ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এ হিসাবে এবার মোট পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ