1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ইজতেমার দ্বিতীয় পর্বে আরো দুই মুসল্লির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৪২ Time View

টঙ্গীতে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে আরো দুই মুসল্লি মারা গেছেন। তাঁদের মূলত স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল শুক্রবার দিবাগত রাতে এই দুই মুসল্লি মারা যান। তাঁরা হলেন রংপুরের পীরগঞ্জ থানার ওসমানপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবির (৬০) এবং ঝিনাইদহ সদরের কালাহাট গোপালপুর এলাকার লুৎফর রহমানের ছেলে আ ফ ম জহুরুল আলম (৬৫)।
এছাড়া আরো কয়েকজনের মৃত্যু হয়েছে ইজতেমা সংলগ্ন স্থানে। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও অন্যজন ট্রেনের ধাক্কায় মারা যান। বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মারা যান মুসল্লি সুরুজ মিয়া (৬০) । একই রাতে টঙ্গী জংশনে ট্রেনের ধাক্কায় মারা যান গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকার মুসল্লি গোলজার।
এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জের গোয়ারাবাজার থানার চাঁনপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে কাজী আলাউদ্দীন (৬২) মারা যান।
আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ