1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান

সুচরিতার সঙ্গে বাজে আচরণ পরিচালকেরসুচরিতার সঙ্গে বাজে আচরণ পরিচালকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৬৯ Time View

পরিচালক রফিক শিকদার অভিনেত্রী সুচরিতার সঙ্গে বাজে আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ‘বসন্ত বিকাল’ ছবির শুটিং স্পটে ঘটনাটি ঘটেছে বলে অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সুচরিতা বলেন, ‘আমি ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হই। পাবনায় যাই শুটিং করতে। কিন্তু আমাকে স্পটে সারা দিন বসিয়ে রেখে অন্য শিল্পীদের নিয়ে শুটিং করেন পরিচালক। আমি তাঁর কাছে জানতে চাই কেন আমাকে বসিয়ে রাখা হচ্ছে। তিনি সেটার যথার্থ উত্তর না দিয়ে ঝগড়া শুরু করেন। একজন প্রবীণ অভিনেত্রীর সঙ্গে নবীন পরিচালক কিভাবে আচরণ করেন সেটা রফিক জানেন না। আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছি।’

সুচরিতার অভিযোগ সম্পর্কে রফিকের কাছে জানতে চাইলে তিনি তা উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা মিথ্যে এবং বানোয়াট গল্প। উল্টো তিনিই আমাকে গালি দিয়েছেন। আমার মৃত মাকে পর্যন্ত অপমান করে কথা বলেছেন। আমি তাঁকে আগেই বলেছিলাম, সকালে দুটি দৃশ্য ধারণের পর নায়িকার দৃশ্য টেক করা হবে। তখন তিনি বিশ্রাম নেবেন। অথচ সেটে বসে ঝগড়া শুরু করেন।’

এদিকে সুচরিতার অভিযোগ আমলে নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত রফিক শিকদারের শুটিংয়ে অংশ না নিতে শিল্পীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ