1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সরস্বতী পূজার দিনে ভোট, শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৬০ Time View

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারিই ভোট হচ্ছে।

এদিকে সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন না দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকালে শাহবাগ মোড় অবরোধ করে এ বিক্ষোভ করছেন তারা।

জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস সাংবাদিকদের বলেন, পূজা ও নিবাচন একই দিনে হতে পারে না। শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক অবরোধ করে জনদুভোদের তৈরি করা আমরাও চাই না। কিন্তু আজকে যখন হাইকোর্টও ৩০ তারিখ নির্বাচনের রায় দিলেন তখন আমরা এখানে না এসে পারলাম না।

আইনজীবী অশোক কুমার ঘোষের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ আদালতে নিজেই শুনানি করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও সহসভাপতি সুব্রত চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন তৌহিদুল ইসলাম।

৩০ জানুয়ারি ভোটের তারিখ রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। সে অনুযায়ী প্রার্থীরা প্রচারও চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ