1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শনিবার থেকে শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

আবহাওয়া অধিদপ্তর আবারও শৈত্যপ্রবাহ হবে বলে পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেয়া পূর্বাভাসে বলা হয়, আগামী শনিবার থেকে সোমবার (১১-১৩ জানুয়ারি) এ তিনদিনে শীতের দাপট অনেকটাই বাড়তে পারে।

এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

আবহাওয়া অধিদফতর বলছে, বৃহস্পতিবার নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে শীত জেঁকে বসায় দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। হিমেল হাওয়া ও প্রচণ্ড ঠান্ডায় অনেকটাই কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে ওই অঞ্চলের যানবাহনগুলোকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ