1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

পুরনো সব ফাইলের কাজ শেষ করে নতুন বছর শুরু প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মাঝেও পুরাতন বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন উদ্যমে বছর শুরু করেছেন।

বছরের শেষ দিনে অতিরিক্ত সময় দিয়ে প্রধানমন্ত্রী ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেওয়া বাকি ছিল, তার সবগুলো তিনি শেষ করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ বুধবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘২০১৯ সালের সব কাজ ১৯ সালেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তাঁর সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।’

‘টানা তিন বারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো পুরানো কাজ জমিয়ে রাখেন না’ উল্লেখ করে খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল তাঁর কাছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকালকেই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করেছেন। নতুন বছর শুরুর আগেই পুরাতন বছরের সব কাজ শেষ করেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ