1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২
  • ১৫৫ Time View

আগামী ২০১২-২০১৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট, অর্থবিল-২০১২ ও চলতি অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন দিতে বৃহস্পতিবার বৈঠক করবে মন্ত্রিসভা।

সংসদ ভবনে ক্যাবিনেট কক্ষে এদিন দুপুর একটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।

মন্ত্রিসভার বৈঠকের পরে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে বাজেট পেশ করবেন। বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, ওইদিন বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা (একটি হালচিত্র), বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা (দ্বিতীয় হালচিত্র), সম্পূরক আর্থিক বিবৃতি, নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম, সংযুক্ত তহবিলপ্রাপ্তি, অর্থনৈতিক সমীক্ষা, মঞ্জুরি ও বরাদ্দের বিভিন্ন দাবি (অনুন্নয়ন ও উন্নয়ন), মঞ্জুরি ও বরাদ্দের দাবি (উন্নয়ন) এবং মধ্য মেয়াদী বাজেট কাঠামো ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে।

একই সঙ্গে পরিকল্পনা কমিশন প্রণীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০১২-১৩-এর একটি দলিল এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী ২০১১-১২ জাতীয় সংসদে পেশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ