1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৬১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শেরপুরে জরুরি সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।
রবিবার আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের পরবর্তী তারিখ জানানো হবে।

জানা যায়, আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় সংঘর্ষের নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে কয়েকটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, শহীদ রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর রবিবার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির।
এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরে একটি জনসভায় বক্তব্য দেবেন। সর্বশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ