1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকব : সোহেল তাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনপুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার সম্মেলনে যোগ দিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, রাজনীতিতে আপাতত না থাকলেও আমি আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকব। এরপর সম্মেলনের সফলতা কামনা করেন তিনি।

সোহেল তাজ বলেন, এ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ৩০ লাখ শহীদের বিনিময়ে যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান জড়ো হয়েছেন।

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীজুড়েই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেলা ১১টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নেতাকর্মীরা উদ্যানের সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়।

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলনের মঞ্চে বক্তব্য দেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে ও শান্তির পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ