1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ থেকে এই নতুন পদ্ধতি, ফলে বড় সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৫,০৭৭টি; আমানত বেড়েছে ১৬,০০০ কোটি টাকা সিলেটের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আফগানিস্তান সিরিজের মাঝপথে ধাক্কা খেল ভারত ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩

স্বামীকে বোকা বানিয়ে প্রেমিকের সঙ্গে রাত্রিযাপন, পুলিশের হাতে আটক স্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭১ Time View

স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে স্বামীকে ফোন করে জানতে চেয়েছিলেন, ‘তুমি কি দুর্ঘটনায় পড়েছো?’ জবাব এসেছিল, ‘না তো! কেন?’ স্ত্রী তখন বলেছিলেন, ‘বাড়িতে এক জন এসে বলছেন, তুমি নাকি দুর্ঘটনায় পড়েছো। তাই ফোন করলাম।’

দু’জনের মধ্যে ফোনে এটুকুই যা কথাবার্তা। এর পর বাড়ি ফিরে স্বামী দেখেন, স্ত্রী নেই। তার কিছু ক্ষণ পর একটা অচেনা নম্বর থেকে স্বামীর কাছে ফোন আসে। বলা হয়, ‘তোর স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছি। লাশ পৌঁছে যাবে।’ ফোন পেয়েই মঙ্গলবার আতঙ্কে কড়েয়া থানায় ছুটে যান গুড্ডু। পুলিশকে সবটা খুলে বলেন। শুরু হয় তদন্ত।

ঘটনার দু’দিনের মাথায় বুধবার দুপুরে শিয়ালদহের একটি হোটেল থেকে স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। জালে পড়েন আরও এক যুবক। তাঁর নাম রাম পারভেজ ওরফে শেখ দিওয়ান। দু’জনের কাছ থেকে যা জানা যায়, তাতে পুলিশও হতবাক! স্বামী গুড্ডুকে বোকা বানিয়ে অন্য কারও সঙ্গে প্রেম করছিলেন ওই নারী। দু’জনে শিয়ালদহের এক হোটেলে লুকিয়ে ফোনে ভয় দেখাচ্ছিলেন গুড্ডুকে।

এর আগেও অবশ্য গুড্ডুকে বোকা বানিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় থেকেছেন। কিন্তু সে বার পুলিশের ঝামেলায় পড়তে হয়নি। কিন্তু এবার তারা পড়েছেন বেকায়দায়। ফোনে খুনের হুমকি পেয়ে কড়েয়া থানায় অপহরণের অভিযোগ করেন গুড্ডু। এখন অপহরণের অভিযোগে ওই নারীর প্রেমিককে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ দিন কড়েয়া থানার এক পুলিশ অফিসার বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। ওই মহিলাকে উদ্ধার করি। কিন্তু এর নেপথ্যে যে এমন গল্প লুকিয়ে রয়েছে, তা কে জানত!

গুড্ডু পেশায় অটোচালক। রাম পারভেজ দিল্লির একটি বারে কর্মরত। কিছু দিন আগেই শহরে এসেছিলেন। প্রেমিকার সঙ্গে ফন্দি এঁটে শিয়ালদহের হোটেলে লুকিয়ে ছিলেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ