1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

পয়েন্ট অব অর্ডারের বিষয়ে কঠোর হলেন ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুন, ২০১২
  • ১১৫ Time View

সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদের কাজে লঙ্ঘন হয়েছে তা বলতে না পারায় জাসদের এমপি মইন উদ্দিন খান বাদলের মাইক বন্ধ করে দিয়েছেন ডেপুটি স্পিকার শওকত আলী।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের শেষে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে চান বাদল। এর আগে তিনি ডেপুটি স্পিকারের কাছে চিরকুট পাঠান।

প্রশ্নোত্তর পর্ব শেষ হলে বাদলের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, ‘আমি আপনার চিরকুট পেয়েছি। আপনি বলেছেন বিষয়টি জরুরি। আপনি কোন বিধিতে কথা বলতে চান, তা উল্লেখ করেননি। কিন্তু পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হলে আপনাকে ৩০১ বিধিতে কথা বলতে হবে। আমরা একটি বিষয়ে একমত হয়েছি যে, কার্যপ্রণালি বিধি অনুযায়ীই সংসদ চলবে।’

এরপর বাদল বলেন, ‘আমি ৩০১ বিধিতেই কথা বলতে চাই। সংসদ সদস্যদের বিশেষ অধিকার নিয়ে কথা বলতে চাই।’

ডেপুটি স্পিকার বলেন, ‘আপনি বলেন সংবিধানের কোন অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে? সেটা কি সংসদে হয়েছে?’

বাদল বলেন, ‘সংসদেই মারাত্মকভাবে সংবিধান লঙ্ঘন হয়েছে।’

এরপর শওকত আলী বলেন, ‘কোন অনুচ্ছেদ লঙ্ঘন হয়েছে?’
বাদল বলেন, ‘এ মুহূর্তে আমার কাছে সংবিধান নেই।’

পরে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনি সংবিধান নিয়ে প্রস্তুত হয়ে আসেন। তারপর আমি আপনাকে কথা বলতে দেবো।’ এরপর ডেপুটি স্পিকার বাদলের মাইক বন্ধ করে দেন।

উল্লেখ্য, সংসদের চলাকালে সংবিধান ও কার্যপ্রণালি বিধির কোন অনুচ্ছেদ বা ধারা লঙ্ঘন হলে যেকোনো সদস্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার সংসদে বলেন, ‘এ পর্যন্ত আমি যতগুলো শুনেছি তার কোনোটিই পয়েন্ট অব অর্ডার হয়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ