1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩২ Time View

বিশ্ব ফুটবলে কে সর্বকালের সেরা এ প্রশ্নে বছরের পর বছর ধরে চলছে তর্ক-বিতর্ক। তবে স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের কাছে এই বিতর্কের কোনো গুরুত্ব নেই। তার বিশ্বাস, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ের নাম লিওনেল মেসি।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে আসেন ৩৮ বছর বয়সী মেসি। সেই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডও স্পর্শ করেন তিনি।

মেসির এই অনবদ্য পারফরম্যান্সের পর স্পেনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করে দিচ্ছে যে ইতিহাসের সেরা খেলোয়াড় সে-ই। এখনো কারও সন্দেহ থাকলে সেটি শুধুই সন্দেহ খোঁজার চেষ্টা। এ বিষয়ে আর কিছু বলার নেই।”

তবে মেসিকে সর্বকালের সেরা বললেও নিজের ফুটবল অনুপ্রেরণা হিসেবে ব্রাজিলের তারকা নেইমারের নাম নিয়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। তার ভাষায়, “আমার আদর্শ নেইমার। কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড় মেসি।”

বিশ্বকাপে নিজের অবস্থান ও লক্ষ্য নিয়েও কথা বলেছেন ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তিনি খেলেছেন মাত্র ১৯ মিনিট। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনো সতর্কতার সঙ্গে এগোচ্ছেন তিনি।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই স্প্যানিশ তারকা। গোলের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেইনের সঙ্গে প্রতিযোগিতার বিষয়ে প্রশ্ন করা হলে ইয়ামাল স্পষ্ট জানিয়ে দেন, তার লক্ষ্য ট্রফি জয়।

তিনি বলেন, “আমার খেলার ধরন ভিন্ন। আমি খেলাটা উপভোগ করতে চাই, জিততে চাই। ১৬ গোল করে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার চেয়ে ট্রফি জেতাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ