1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

১৬ জুন ঠাকুরগাঁওয়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুন, ২০১২
  • ১৩২ Time View

আগামী ১৬ জুন শনিবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এ মতবিনিময় সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্য এবং ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্য, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলীয় জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ