1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

রেমিটেন্সে নতুন রেকর্ড ১১ মাসে এসেছে ১২শ কোটি ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুন, ২০১২
  • ১২৬ Time View

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে নতুন রেকর্ড হলো এ বছর। ২০১১-১২ অর্থ বছরের ১১ মাসে (মে মাস পর্যন্ত) প্রবাসীরা মোট ১ হাজার ১৭৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা বিগত যে কোনো অর্থ বছরের চেয়ে বেশি।

বিগত অর্থ বছরগুলোতে এ পরিমাণ রেমিটেন্স আর দেশে আসেনি। অর্থ বছরের ১ মাস বাকি থাকতেই নতুন এই রেকর্ড হলো এবার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১০-১১ অর্থ বছরের প্রবাসীরা বিগত দিনের রেকর্ড ভেঙে ১ হাজার ১১৬ কোটি ডলার রেমিটেন্স পাঠান। অর্থাৎ অর্থ বছরের এখনো এক মাস বাকি থাকতেই ৫০ কোটি ডলার বেশি রেমিটেন্স এসেছে।

এদিকে সূত্র আরো জানিয়েছেন, মে মাসে প্রবাসী বাংলাদেশিরা ১১৫ কোটি ১১ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা বিগত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ কোটি বেশি। ঐ সময়ে প্রবাসীরা ৯৯ কোটি ৮৪ লাখ ডলার পাঠান।

আর গত এপ্রিল মাসের চেয়ে মে মাসে প্রায় ৭ কোটি বেশি রেমিটেন্স এসেছে। এপ্রিলে বাংলাদেশিরা ১০৮ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠান। এদিকে, পর পর ৩ মাস রেমিটেন্স প্রবাহ কম থাকার পর তা আবার ধনাত্বক প্রবাহের দিকে গেলো।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘সামগ্রিক অর্থনীতিতে একটি স্থিতিশীলতা আসছে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহে একটি পজিটিভ সূচক রয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈধ পথে রেমিটেন্স পাঠানো সহজ করার ফলে এমনটি হয়েছে। আশা করি রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকবে।’

ধারণা করা হচ্ছে, এবছর প্রবাসী আয় ১৩ বিলিয়ন (১ হাজার ৩শ’ কোটি) ডলার এর কাছাকাছি হবে।

বাংলাদেশ ব্যাংকে বৈধ পথে রেমিটেন্স আনার  উদ্যোগ ও সহজীকরণের ফলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

সূত্র জানায়, গত জানুয়ারি মাসে প্রবাসীরা মাসিক ভিত্তিতে রেকর্ড সংখ্যক রেমিটেন্স দেশে পাঠায়। ওই মাসে তারা ১২১ কোটি ডলারর রেমিটেন্স পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ