1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আন্তর্জাতিক গণমাধ্যমে হলি আর্টিজান হামলার রায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪২ Time View

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় সাত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একজনকে খালাস দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বিবিসি, রয়টার্স, এএফপি, আলজাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলা রায়ের খবর প্রকাশিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
বার্তা সংস্থা রয়টার্স এ খবরের শিরোনাম করেছে ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনের শিরোনাম ‘২০১৬ সালের ক্যাফে হামলার ঘটনায় বাংলাদেশি ইসলামবাদীদের মৃত্যুদণ্ড’।
বার্তা সংস্থা এপি এ খবরের শিরোনাম দিয়েছে ‘ক্যাফে হামলার ঘটনায় ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার শিরোনাম ‘হলি আর্টিজান : সাতজনকে মৃত্যুদণ্ড দিল ঢাকা আদালত’।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো রাকিবুল হাসান রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, মো. আবদুস সবুর খান, মো. আসলাম হোসেন র‍্যাশ, মো. হাদিসুর রহমান সাগর, মো. শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। খালাস পাওয়া আসামি হলো মো. মিজানুর রহমান ওরফে বড় মিজান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ