1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক ও অস্ত্র কারবারি’ নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৪১ Time View

রাজধানীর খিলক্ষেত থানাধীন স্বদেশ প্রোপার্টি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) মাদক ও অস্ত্র কারবারি বলে জানিয়েছে র‌্যাব।

রবিবার দিবাগত রাত সোয়া একটায় রাজধানীর খিলক্ষেত থানাধীন স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব ১-এর গুলিবিনিময়কালে ওই কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন।

বন্দুকযুদ্ধে একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের দিকে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টিজ এলাকায় এক দল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‍্যাব-১ এর গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু নিহত হয়েছে। র‍্যাব-১ এর এক সদস্য আহত হয়েছেন।’

র‌্যাব জানিয়েছে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শর্টগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা, দুটি অস্ত্র, ৯টি মাদক ও একটি মারামারির মামলার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ