1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আ. লীগের জাতীয় সম্মেলনের পর যুবলীগের মহানগর সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের জাতীয় সম্মেলনের পর যুবলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন হবে। এর মাধ্যমেই যুবলীগের ঢাকা মহানগরের দুই শাখায় নতুন নেতৃত্ব আসবে।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কংগ্রেসের দিন মহানগর যুবলীগের উত্তর-দক্ষিণের নেতৃত্ব ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন ছাড়া উত্তর-দক্ষিণের কমিটি করবো কীভাবে? আশা করছি, আমাদের জাতীয় কাউন্সিলের পর মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন আয়োজন করবে যুবলীগের নতুন কমিটি।’

যুবলীগের কংগ্রেস নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘যুবলীগের নেতৃত্ব কাউন্সিলররা ঠিক করবেন। তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। তাদের সম্মতিতে পরবর্তী নেতৃত্ব আসবে। এখানে অবশ্যই আমাদের অভিভাবক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যবান পরামর্শ আমরা নেবো। এখানে কে নেতা হবেন এই মুহূর্তে বলতে পারছি না।’

তিনি বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদকের জন্য নাম আহ্বান করেছি। একইভাবে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম প্রার্থিতা আসবে। সর্বোপরি নেত্রীর সঙ্গে আলাপ করে নতুন কমিটির চেয়ারম্যান-সম্পাদকের নাম ঘোষণা করবো। পরবর্তী নেতৃত্ব নির্বাচনে বয়সের ক্যাটাগরি কাজ করবে।’

বর্তমান বাজার পরিস্থিতিতে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে—বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে তিনি, ‘দেশের সার্বিক পরিস্থিতির ওপর এখন নিয়ন্ত্রণ আছে। কিন্তু বিএনপির মুখের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তাদের যে মুখের ভাষা, মিথ্যাচার অপ্রপচার এর ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।’

অনেক জায়গায় এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি—এই বিষয়ে জানতে চাইলে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সমঝোতা হয়েছে, সমাধান হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলছে। কোথাও কোথাও বিঘ্ন ঘটেছে এটা আজ থেকে স্বাভাবিক হয়ে যাবে।’

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংঘঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ