1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

শাহজালালে বিমান থেকে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে কাস্টম হাউস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন যৌথ অভিযানে প্রায় নয় কেজি স্বর্ণ জব্দ করে।

কাস্টমস হাউসের কর্মকর্তা সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে অবস্থান নেয় কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও এপিবিএন পুলিশ। বিমানবন্দরের হ্যাঙ্গারে অবস্থানরত আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি ০২২৮ উড়োজাহাজে ছয় ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে বিমানের আসনের নিচের পাইপের মধ্যে অভিনব কায়দায় সেটিং করা ৭৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮ কেজি ৮০০ গ্রাম।

কাস্টমস হাউসের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ