1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বুলবুল আছড়ে পড়ার আগেই কলকাতায় দুর্ঘটনা, নিহত এক

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

রাত ৮টার পর কার্যত বুলবুলের প্রভাব পড়তে শুরু করবে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতে আলিপুর আবহাওয়া অফিস। আর ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে কলকাতায় ঝড় বয়ে গেলে কী ঘটতে পারে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে শহরে।

সন্ধ্যা নামতেই ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। বন্ধ সমস্ত বাসসহ অন্যান্য পরিষেবা। কিন্তু এরই মধ্যে শহরে ভেঙে পড়ল গাছ। আর এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের সিসিএফসি ক্লাবে। মৃত ব্যক্তির নাম মুহাম্মদ সোহেল। ক্লাবের গেট দিয়ে ঢোকার মুহূর্তেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

কিছু বুঝে ওঠার আগেই তার ওপর ভেঙে পড়ে গাছের ডালটি। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখানে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।

জানা গেছে, সিসিএফসি ক্লাবে রাঁধুনির কাজ করতেন সোহেল। প্রত্যেকদিনের মতো আজও সোহেল ক্লাবে গিয়েছিলেন কাজের জন্য। কিন্তু সেখানে ঢুকতেই যেভাবে তার ওপর গাছ ভেঙে পড়বে তা বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ