1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সামরিক নেতাকে অনুরোধ সেনাপ্রধানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

চীন সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পিপলস্ লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স এর কমান্ডার জেনারেল হান উয়েগো-এর সাথে সাক্ষাৎ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক উন্নয়ন, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তাসহ নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রশিক্ষণ সহায়তা এবং দুই দেশের বিশেষ বাহিনীর সদস্যদের যৌথ অনুশীলনের বিষয়ে আলেচনা করেন। পাশাপাশি মিয়ানমারের বন্ধুপ্রতীম রাষ্ট্র চীনের সামরিক নেতা হিসাবে মিয়ানমার সেনা নায়কদের সঙ্গে নিয়ে রোহিঙ্গা সমস্যার আশু সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে অনুরোধ করেন।

আইএসপিআর জানায়, সেনা প্রধান গত ৬ নভেম্বর জেনারেল হান উয়েগো’র সাথে এ সাক্ষাতের আগে গত ৪ নভেম্বর চাইনিজ অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশে বিভিন ক্রীড়া ইভেন্টের জন্য চাইনিজ কোচ প্রেরণ, চীনের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ৫ নভেম্বর তিনি চীনের বেইজিং-এ অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পরিদর্শন করেন।

এছাড়াও সেনা প্রধান জেনারেল আজিজ ৬ ও ৭ নভেম্বর বেইজিং এবং নানজিং-এ পিপলস লিবারেশন আর্মি এর দুইটি কম্পোজিট ব্রিগেডের প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিদর্শন করেন। পাশাপাশি চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ-এর প্রতিনিধিগণ সেনাপ্রধানের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ