1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ফ্রান্স : রাষ্ট্রদূত ইপিজেডে চীনা বিনিয়োগের জোয়ার: তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলডিসি উত্তরণে এফটিএ ও অর্থনৈতিক কূটনীতি জোরদারের আহ্বান ডিসিসিআইয়ের অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি নুরুল হকের ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন : স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি না করলে ‘ইরানে কেউ অবশিষ্ট থাকবে না’, ট্রাম্পের হুঁশিয়ারি

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। জেল হত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শ্রদ্ধা নিবেদনের পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। সকাল ৭টা ২০মিনিটে প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করলে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এরপর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আজ সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ