1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পকেট ভরার রাজনীতি থেকে বেড়িয়ে আসতে হবে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন জাতীয় নালিশ পার্টি হিসেবে জনগণের কাছে পরিচিতি লাভ করেছে। আন্দোলনের কোনো ইস্যুতে সফল না হয়ে তারা নালিশ দায়ের করে। বুয়েটের আরবার হত্যা মামলায় ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ভোলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হয়নি। নুসরাত হত্যা মামলায় ফেনীর আওয়ামী লীগের সভাপতি ও ছাড় পায়নি।

ভোলার চরফ্যাশন উপজেলার চল্লিশ কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন-বেতুয়া সড়ক উদ্ধোধন শেষে ঈদগাঁ মাঠে সুধী সমাবেশে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সভাপতিত্বে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবাদুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরে পর্যন্ত অভিযান চালাচ্ছেন। ঘরের মধ্যে আপনারা কেউ ঘর করবেন না। যেখানে টেন্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী সেখানেই শেখ হাসিনার শুদ্ধি অভিযান। এখন আর কাউকে দলে আনা যাবে না। তারা সুবিধাভোগী ও বসন্তের কোকিল। সময় মতো ৫ হাজার ভোল্টের বাতি দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরো বলেন, মাত্র ১৮ জন লোক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ দাফন সম্পন্ন করা হয়। তখন অনেকে বলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলকে শেষ করা হয়েছে। সেই দল আজ বাংলাদেশের ইতিহাসে এক উন্নয়নের ইতিহাস রচনা করেছে। তৎকালে অত্যাচার, নির্যাতন, ধর্ষণের শিকার হয়েও আওয়ামী লীগকে জনগণ ভুলে যাননি।

প্রধান অতিথি বলেন, ৪৪ বছরের মধ্যে জনগণের সেবা করতে গিয়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়েছেন শেখ হাসিনা। তিনি বিশ্বের ৩ জন সফল নারী প্রধানমন্ত্রীর মধ্যে একজন। শেখ হাসিনা মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝে কাজ করেন। অপরাধীদের দমন করতে নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। অপরাধীরা কোনো প্রকার ছাড় পাবে না, ১টি অপরাধ ১০টি উন্নয়নকে ম্লান করে দেয়। আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করুন। নিজেদের পকেট ভরতে চেষ্টা না করে উন্নয়নের পথে এগিয়ে আসুন।

ভোলার চরফ্যাশনে জ্যাকব টাওয়ার পর্যটকদের আকর্ষিত করার মতো একটি পর্যটন এলাকা। চরফ্যাশনকে আরো আধুনিকায়ন করতে ভোলা থেকে চরফ্যাশনের বাবুর হাট পযর্ন্ত ২৪ ফুট চওড়া সড়ক নির্মাণে ১ হাজার কোটি টাকা বরাদ্ধ ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের অতিরিক্ত সচিব শিশির কুমার মজুমদার, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার শেখ কায়সার আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ