1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৪৪ Time View

জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে আজ রবিবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ অক্টোবর থেকে জাপানে ছয়দিনের সরকারি সফর শেষে শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। টোকিওতে রাজপ্রাসাদে বিভিন্ন দেশের প্রায় দুই হাজার নেতা এবং ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধির সামনে নিজেকে সে দেশের ১২৬তম সম্রাট হিসেবে ঘোষণা দেন নারুহিতো।

জাপানের নতুন সম্রাট নারুহিতো তার ৮৫ বছর বয়স্ক বাবা সম্রাট অ্যামিরিতাস আকিহিতোর অবসরে যাওয়ার পর গত ১ মে দেশটির নতুন সম্রাট হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি একই দিনে জাপানের নতুন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজসভায় যোগ দেন। তিনি পরদিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া অপর এক ভোজসভায়ও অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ