1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্ত্রী অন্তঃসত্ত্বা; ভারত সফরে যাচ্ছেন না তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৭ Time View

আগে শোনা গিয়েছিল, ভারত সফর আংশিক মিস করবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু পরিস্থিতির কারণে ভারত সফরে বাংলাদেশ পাচ্ছে না তামিমকে। পারিবারিক কারণে এই সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিসিবিকে তামিম তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা অন্তঃসত্ত্বা। দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে তামিম-আয়েশার ঘরে। এই সময়ে স্ত্রীর পাশে থাকাটাই বড় কর্তব্য মনে করছেন দেশের সেরা এই ব্যাটসম্যান।

এই নিয়ে জাতীয় দলের হয়ে টানা দুটি সিরিজ মিস করতে যাচ্ছেন দেশের সফলতম ব্যাটসম্যান তামিম। গত মাসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে তিনি ছুটি নিয়েছিলেন। এবার সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগামী দুই-তিন দিনের মধ্যেই ব্যাংকক উড়ে যাবেন তামিম। অন্তত দুই-তিন সপ্তাহ পুরোপুরি থাকতে হবে ক্রিকেটের বাইরে। তাই পারিবারিক জটিলতা কেটে গেলেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই শুধু টি-টোয়েন্টি সিরিজ নয়, বিশেষ কোনো অবস্থা সৃষ্টি না হলে পুরো সফরেই তামিমকে পাওয়া যাচ্ছে না বলে ধরে নেওয়া হচ্ছে।

ভারতের মাটিতে তামিমকে না পাওয়া বাংলাদেশ দলের জন্য এটি বড় ধাক্কা তো বটে। এর আগে চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলিং অল-রাউন্ডার সাইফউদ্দিন। তামিমের নিজের জন্যও এটি হতাশার। নতুন মৌসুমের প্রস্তুতির জন্য ছুটি নিয়ে তিনি দেশের বাইরে নিবিড়ভাবে ফিটনেস ট্রেনিং করেছিলেন। জাতীয় লিগে ফিরে প্রথম রাউন্ডের পর ইনজুরিতে পড়েন। এবার জাতীয় দলের হয়ে ফেরার অপেক্ষা আরও বাড়ল। অবশ্য তামিমের এই পরিস্থিতির কথা জেনে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বিসিবি। শুক্রবার শুরু হওয়া দলের অনুশীলনে তার ব্যাক আপ হিসেবে রাখা হয় ইমরুল কায়েসকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ