1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

চলচ্চিত্র নির্বাচনে কোন শিল্পী কত ভোট পেয়েছেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৭১ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদে আবারও সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। স্বতন্ত্রপ্রার্থী মৌসুমীকে হারিয়ে তিনি বিজয়ী হন। এছাড়া দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জায়েদ খান।

শুক্রবার রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।

সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২২৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। সহ-সভাপতি পদ দুটিতে মনোয়ার হোসেন ডিপজল (৩১১) ও রুবেল (২৯৩) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি নানা শাহ ৯৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইলিয়াস কোবরা ৬৮ ভোট পেয়েছেন।

সহ-সম্পাদক পদে আরমান ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সাংকো পাঞ্জা ৭১ ভোট পেয়েছেন।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনু ইমন পেয়েছেন (২৪৫) ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর মোহাম্মদ খালেদ আহমেদ পেয়েছেন ১০৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি ডন পেয়েছেন ১২২ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় সুব্রতকে বিজয়ী ঘোষণা করায় ওই পদটিতে ভোট গ্রহণ হয়নি। কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তাদের প্রাপ্ত ভোট হল-

অঞ্জনা সুলতানা-৩২৪, অরুনা বিশ্বাস-৩১৫, আলীরাজ-৩৩৬, আফজাল শরীফ-২৯৩,আসিফ ইকবাল-৩১৪, আলেক জান্ডার বো-৩৩৭, জেসমিন-৩০৯, জয় চৌধুরী-৩০৩, বাপ্পারাজ-৩০১, মারুফ আকিব-২৭৩, রোজিনা-৩২০। এছাড়া পরাজিত তিন প্রার্থীদের প্রাপ্ত ভোট হল- নাসরিন (১৮১), রঞ্জিতা (১২১) ও শামীম খান (চিকন আলী) ২০৩।

এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬জন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ