1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প দেশের বাজারে সোনার ভরি আজ কত? বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরিয়ার কুর্দি এলাকা থেকে চার মেয়রকে আটক করেছে তুরস্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৪৭ Time View

তুরস্কের কুর্দিপন্থী প্রধান বিরোধী দলের চার মেয়রকে মঙ্গলবার আটক করা হয়েছে। সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। এরা সকলেই পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি)-র সদস্য।

এইচডিপি জানিয়েছে, কুর্দি অধ্যুষিত তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চারটি শহর হাকারি, ইউসেকোভা, ইরিকস ও নুসায়বিনের মেয়রদের আটক করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানায়, অবৈধ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে)-র সঙ্গে জড়িত সন্দেহে সন্ত্রাস দমনের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়।

পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহ চালিয়ে আসছে।

আনাদুলু জানিয়েছে, আরো ছয় মিউনিসিপ্যাল কর্মকর্তাকেও আটক করা হয়েছে।

এদিকে সপ্তাহ খানেক আগে শুরু হওয়া সিরিয়ায় কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের সমালোচনার দায়ে দেশজুড়ে অনেকের বিরুদ্ধেই ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সরকার সবসময়ই এইচডিপিকে পিকেকের রাজনৈতিক ফ্রন্ট হিসেবে উল্লেখ করে এর সমালোচনা এবং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ