1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন : বিআরটিএ ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান আমাদের দেশের যত্ন আমাদেরকেই নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

রাসেলকে টাকা দিতে হাইকোর্টের আদেশ স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪৫ Time View

গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রাসেল সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে রাসেল সরকারকে দেওয়া সাড়ে ১৩ লাখ টাকা দেওয়ার কারণে বাকী সাড়ে ৩৬ লাখ টাকার ক্ষেত্রে এই স্থগিতাদেশ থাকবে বলে জানিয়েছেন গ্রিন লাইন কর্তৃপক্ষের আইনজীবী।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন। গ্রিন লাইন কর্তৃপক্ষের করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়। রাসেল সরকারকে রবিবার গ্রিন লাইন কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গত ২৫ জুন এক আদেশে প্রতিমাসের ৭ তারিখের মধ্যে রাসেল সরকারকে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন। এই আদেশের অংশ হিসেবে গ্রিন লাইন কর্তৃপক্ষ গত ২৯ জুলাই পর্যন্ত রাসেল সরকারকে দুই কিস্তিতে ১০ লাখ টাকা দেয়। বাকী ৪০ লাখ টাকার বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৭ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রয়েছে। এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

এরও আগে হাইকোর্ট গত ৪ এপ্রিল এক আদেশে ১০ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে রাসেল সরকারের অনুকূলে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। অন্যথায় ১১ এপ্রিলের টিকিট বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। এরপরই গত ১০ এপ্রিল ৫ লাখ টাকার চেক দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। আদালত বাকী ৪৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। সেক্ষেত্রে প্রতিমাসে ৫ লাখ টাকা করে দিতে বলা হয়। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই আরো ৫ লাখ টাকা দেয়।

গতবছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি রিট আবেদন করেন। এই রিট আবেদনে হাইকোর্ট গতবছর ১৪ মে রুল জারি করেন। রুলে কেন রাসেলকে এককোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ