1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের তথ্য ভুয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮ Time View

দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে গুঞ্জন সৃষ্টি হয়েছে তা ভুয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, কোনো সরকার যদি গর্দভ দ্বারা পরিচালিত হয়, তাহলে এ ধরনের নোট বাতিলের খবর আগে ঘোষণা দেয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সে বিষয়ে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পত্র-পত্রিকায় অর্থনৈতিক অনিয়মের যেসব খবর আসে তা সব সময় পুরোপুরি সত্য নয় অভিযোগ করে তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আংশিক খবর প্রকাশিত হয়। যার সব সময় কোনো প্রমাণ থাকে না।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে বৈঠকে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের কিছু তথ্য দেয়া হয়। সেই তথ্য দেখে মনে হচ্ছে সব খবর সঠিক নয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ স‌ংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ