1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জিয়া মদ-জুয়া চালু করেছেন: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২ Time View

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ এনেছেন, আবার মদ-জুয়াও চালু করেছেন। মানুষ এখন অনেক সচেতন, এসব বোঝে। বিএনপিই দেশে মদ-জুয়া চালুর হোতা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দিবস উপলক্ষে ওই কর্মসূচির আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

তথ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান অভিযান প্রশংসনীয়। কিন্তু, যারা এ অভিযানকে স্বাগত জানাচ্ছেন না, প্রশংসা করছেন না, এটি রাজনৈতিক হীনমন্যতা।

দেশ থেকে অনাচার নির্মূলে বিএনপিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে অনুরোধ করবো- আসুন, আমরা দেশের জন্য কাজ করি। ব্যর্থতা ঢাকার জন্য অযথা সমালোচনা করবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ