1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান

বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে সুদানের সেনা প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মে, ২০১২
  • ১৪৬ Time View

শান্তি আলোচনার স্বার্থে বিতর্কিত আবেয়ি অঞ্চল থেকে সেনা সরিয়ে নিচ্ছে সুদান। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় মঙ্গলবার সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই সুদান ও দক্ষিণ সুদান উভয়েই আবেয়ি অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছিল।

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বেশ কয়েকটি সীমান্ত এলাকার অধিকার নিয়ে প্রবল বিরোধ চলছে বহুদিন ধরে। সীমান্ত সমস্যা সমাধানের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকির অব্যাহত প্রচেষ্টার ফলে সম্প্রতি দু’দেশ  আলোচনার টেবিলে বসতে রাজি হয়।

এ আলোচনাকে সফল করতেই আবেয়ি থেকে সেনা সরিয়ে নিচ্ছে সুদান। সেখানকার সেনাবাহিনীর মুখপাত্র সরমি খালেদ সাদ এক বিবৃতিতে বলেন, ‘আলোচনা জন্য সুষ্ঠু পরিবেশ তৈরির স্বার্থেই আমরা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

২০১১ সালে আবেয়ির নিয়ন্ত্রণ গ্রহণ নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার সংঘর্ষে ঐ এলাকার বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। সম্প্রতি তেল সমৃদ্ধ হেগলিগ অঞ্চলে উভয় দেশের সংঘর্ষ তাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলো।

বিতর্কিত সীমান্ত অঞ্চলগুলির বিষয়ে উপযুক্ত সমাধানের লক্ষ্যে দু’দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ