1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ক্যাসিনো ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৬ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ক্যাসিনো ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্যাসিনো আমাদের দেশে আইনসঙ্গত ব্যবসা না। যারাই আইনসঙ্গত নয় এমন ব্যবসা করবেন, আমরা কাউকে সেই ব্যবসা করতে দেবো না।

আজ রবিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতা হোক, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হোক, বা জনপ্রতিনিধি হোক, কাউকেই আইনসঙ্গত নয়, এমন ব্যবসা করতে দেবো না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সে কাজটিই করছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় চাঁদাবাজি ও আইন বহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে কাজ করছি।

এ সময় ফুটপাত দখল নিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনকে লিস্ট দিতে বলা হয়েছে। কোন কোন ফুটপাতে হকার বসছে, দখল করছে আপনারা লিস্ট দিন। যেখানে একবার উচ্ছেদ হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ